pu

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের শিরোপাআইসিসি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের শিরোপাআইসিসি

চ্যাম্পিয়নস ট্রফির জন্য একটা ক্রমতালিকা করা হলো, বাংলাদেশ ওখানে কত নম্বরে থাকবে বলে আপনার ধারণা? পারফরম্যান্স বা পরিসংখ্যানে সেরা তিনে থাকার সম্ভাবনা খুব একটা নেই। নানা নামে হওয়া আট আসরে বাংলাদেশের প্রাপ্তি বলতে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলা।

এবার আরেকটি চ্যাম্পিয়নস ট্রফি যখন দোরগোড়ায়, বাংলাদেশ একটি দিক থেকে আছে অস্ট্রেলিয়ার পরই। যারা কেবল একবার সেমিফাইনাল খেলেছে, তারা আবার দুইয়ে থাকে কী করে—প্রশ্নটা আসা স্বাভাবিক। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি খেলার অভিজ্ঞতা আছে—এমন ক্রিকেটারের সংখ্যায় অস্ট্রেলিয়ার পরই আছে বাংলাদেশ।
স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড—এই সাত অস্ট্রেলিয়ান আগেও খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে। ম্যাক্সওয়েল ও স্টার্কের অভিজ্ঞতা একটু বেশি—তাঁরা এবার তৃতীয়বারের মতো খেলবেন এই টুর্নামেন্ট।
চ্যাম্পিয়নস ট্রফির এবারের স্কোয়াডে আছেন, আগেও এই টুর্নামেন্টে খেলছেন; বাংলাদেশের এমন ক্রিকেটারের সংখ্যা ছয়—২০১৭ সালে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা ওই দলের সদস্য ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

এ জায়গায় বাংলাদেশের পরই আছে ভারত, দলটির পাঁচজন ক্রিকেটার আগে চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন—বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামি। এর মধ্যে কোহলি ও রোহিত এবার খেলতে যাচ্ছেন তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি।

Previous Post Next Post